মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামিউল আলম রাজনসহ সারা দেশে শিশুহত্যা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল সিলেট নগরের জিন্দাবাজারে মানববন্ধন করেছে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সামিউল হত্যার দ্রুত বিচার এবং দেশের বিভিন্ন এলাকায় শিশুহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবি জানায়। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলা মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক-শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচির সঞ্চালনা করেন আয়শা বেগম।