মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সদর থেকে ১৬ কিলোমিটার দূরে পরীক্ষায় অংশ নিতে গিয়ে প্রতিবছর পরীক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। এ কারণে সদর এলাকায় পরীক্ষাকেন্দ্র স্থাপনের দাবিতে গতকাল রোববার উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে দুই ঘণ্টা ধরে মানববন্ধন করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, মানববন্ধন শেষে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি|