মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজুরি বোর্ড-ঘোষিত পাঁচ হাজার ৩০০ টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে গত শুক্রবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবি জানান। মানববন্ধন শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।  নারায়ণগঞ্জ প্রতিনিধি