মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মিথ্যা মামলা’র প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানিকগঞ্জের শিবালয়ের মহাদেবপুর বাজারে ব্যবসায়ীরা গতকাল রোববার বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। চার-পাঁচজন ব্যবসায়ী বলেন, সারের ব্যবসা নিয়ে স্থানীয় আবদুল হাইয়ের সঙ্গে সনদপ্রাপ্ত সার ব্যবসায়ী আনিস উদ্দিনের বিরোধ চলছিল। এর জের ধরে ছয় মাস আগে আনিসের বিরুদ্ধে মামলা করেন আবদুল হাই। মামলায় মহাদেবপুর বাজার বণিক সমিতির সভাপতি হায়দার আলীকেও আসামি করা হয়। মামলায় আইনজীবী সুজা উদ্দিন সহায়তা করায় আবদুল হাই তাঁর বিরুদ্ধেও মামলা করেন। এরপর গত বৃহস্পতিবার আনিস, সুজাসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় আরেকটি মামলা করেন আবদুল হাই। এর প্রতিবাদে ওই কর্মসূচি পালন করা হয়। মানিকগঞ্জ প্রতিনিধি|