প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সোমবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে শিশু নির্যাতনকারী ও হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। মানববন্ধনে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। বক্তব্য দেন অধ্যাপক আবদুল জব্বার, অধ্যাপক শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক তুহিন রায় প্রমুখ।