মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা শিশু আমাদের সুরক্ষা দিন’—সারা দেশে শিশু নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বিকেলে পটুয়াখালীতে মানববন্ধন হয়েছে। শিশু সংগঠন দখিনা খেলাঘর আসর পটুয়াখালী শাখার উদ্যোগে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন হয়। বিকেল সাড়ে চারটা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন দখিনা খেলাঘর আসর পটুয়াখালীর সভাপতি নাসরিন মোজ্জাম্মেল, সাধারণ সম্পাদক খন্দকার আতিকুজ্জামান, সহসভাপতি কাজল বরন দাস ও রত্না সেন, পটুয়াখালীর লাউকাঠির দ্বিপন খেলাঘর আসরের সভাপতি নুরুজ্জামান খান, সুক্তি খেলাঘর আসরের সাবেক সভাপতি অতুল চন্দ্র দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন।