মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা শহরের ডিবি রোডে গতকাল রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখা। গাইবান্ধা সদর উপজেলার আনালেরতাড়ি গ্রামের স্কুলছাত্রী আমিনা খাতুনকে আত্মহত্যার প্ররোচনাকারীদের শাস্তির দাবিতে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মাহমুদুল গনি, জেলা মহিলা পরিষদের সভাপতি আমাতুর নুর, সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ, সাবেক পৌর কাউন্সিলর সাজেদা পারভীন প্রমুখ।