প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা স্বয়ংক্রিয়ভাবে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত ও যোগ্যতার শর্ত পূরণকারী শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করার দাবিতে গতকাল রোববার নাটোরে মানববন্ধন করেছেন। দুপুরে নাটোর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্যফ্রন্ট জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনকালে বক্তব্য দেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ঐক্যফ্রন্টের সাধারণ সম্পাদক হায়দার আলী, দিঘাপতিয়া পিএন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিম উদ্দিন, সহকারী শিক্ষক ফজলুর রহমান প্রমুখ।