মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময়-এর ক্যামেরা পারসন হাবিবুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল সোমবার নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আলম প্রমুখ।