মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথরঘাটা মহাবিদ্যালয় জাতীয়করণের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে শহরের শেখ রাসেল স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। জাতীয়করণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খলিলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মান্নান হাওলাদার, আইনজীবী নূরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর নীরোদ চন্দ্র রায় প্রমুখ। মানববন্ধন শেষে পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন সরকারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দেওয়া হয়।