মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছেন সিপিবির জেলা শাখার নেতা-কর্মীরা। গতকাল সোমবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে ওই কর্মসূচি পালন করা হয়। বেলা একটা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সিপিবির জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলাম সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সিপিবির জেলা শাখার সম্পাদক মিজানুর রহমান, উদীচীর জেলা শাখার সম্পাদক শ্যামল প্রমুখ।