মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রদায়িকতার প্রতিবাদে উদীচী রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসসহ শংকর চন্দ্র সিনহা, আজিজুল হাসান, আবদুস সাত্তার মণ্ডল, ইকবাল হোসেন, মেজবাহ উল করিম, আশফিকুর রহমান, কবিতা গুহ প্রমুখ। বক্তারা বলেন, লাখো শহীদের রক্তে গড়া সম্প্রীতির এই দেশে যারা সাম্প্রদায়িক সহিংসতা ঘটাচ্ছে, তারা দেশ ও মানবতার শত্রু। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে তাঁরা সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।  রাজবাড়ী প্রতিনিধি