মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে চৌমুহনী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যানারে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার উপজেলা সদরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন থেকে উপজেলা প্রশাসনিক কার্যালয়ের গেট পর্যন্ত ফায়ার সার্ভিস স্টেশনের দাবিতে মানববন্ধন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ব্যবসায়ীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন চৌমুহনী মার্কেটের ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।