প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারে গতকাল মঙ্গলবার মাদকবিরোধী মানববন্ধন ও পথসভা হয়েছে। বানিবহ ইউনিয়ন ছাত্রলীগ এবং সালেহ আহমেদ মিউজিক ক্লাব যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে বানিবহ বাজারে সংক্ষিপ্ত পথসভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) জিহাদুল কবির। সালেহ আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তোফায়েল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এরশাদ প্রমুখ বক্তব্য দেন।