মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মাইয়া ইসলাম রাকার মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার নড়াইল আদালত চত্বরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মানববন্ধন চলার সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পাটির জেলা সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি নিলয় রায়, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ। গত ৩১ আগস্ট দুপুরে গর্ভপাত ঘটাতে গিয়ে ওই ছাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।