মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির সুগন্ধা নদীর লঞ্চঘাটে একটি লঞ্চে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠি জেলা শাখা। গতকাল সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন মানবাধিকার কমিশন ঝালকাঠি জেলা শাখার সভাপতি লিয়াকত হোসেন খান। বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি দিপু লাল দাস, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান প্রমুখ। গত বুধবার ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে আরিফ নামের এক ব্যক্তি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে পরদিনই মামলা হয়।