প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের নারায়ণপুরের নুরুল ইসলাম ও আখতারুল ইসলাম হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে গতকাল বুধবার শহরের ক্লাব সুপার মার্কেটের সামনে মানববন্ধন করা হয়েছে। ২০১৩ সালের ২১ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান আলমগীর কবীর, ইউপি সদস্য হুজমায়ূন আলী ও আজিম আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নুরুল ইসলাম ও আখতারুল ইসলাম নিহত হন।