প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ, শিশু নির্যাতন, যৌন হয়রানি, সাইবার ক্রাইমসহ সব সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় নগরের জিন্দাবাজারে বিদ্যালয়ের সামনে এক ঘণ্টা মানববন্ধন হয়। পরে শোভাযাত্রা করে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে যায়। বেসরকারি সংস্থা ব্র্যাকের সহযোগিতায় যৌন হয়রানি প্রতিকার-প্রতিরোধে ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব’ (মেজনিন) কর্মসূচির আওতায় এই মানববন্ধন হয়।