প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে নিয়োগ করা শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা কমিটির উদ্যোগে গতকাল বুধবার শহরের প্রেসক্লাবের সামনের সড়কে ওই মানববন্ধন হয়। এ সময় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ শিক্ষকতা পেশায় আমাদের শ্রম ও মেধা দিয়ে দেশের সেবা করে এলেও নিজেরা মানবেতর জীবন যাপন করছি।