প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জহির উদ্দিন মো. ইলিয়াছের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগে গতকাল বুধবার সকালে মাদ্রাসার সামনের ছিকলঘাট সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা আবছার উদ্দিন মাহমুদ, মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আমির হোসেন, মাদ্রাসার সাবেক শিক্ষক নজির আহমদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আনিসুর রহমান চৌধুরী, সাইদুল হক চৌধুরী।