প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। রাজবাড়ী প্রেসক্লাবের সামনে গতকাল বুধবার বেলা ১১টায় নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া জেলার পরীক্ষার্থীরা ওই কর্মসূচি পালন করেন। এ সময় পরীক্ষা বাতিলের দাবিতে বক্তব্য দেন বিল্লাল হোসেন, সুমন বিশ্বাস, আবদুস সোবহান, তোফাজ্জেল হোসেন, সিহাব উদ্দিন প্রমুখ। বিল্লাল হোসেন বলেন, ‘৬৯টি নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর সঠিক হওয়ার পরও আমার উত্তীর্ণ হওয়ার সম্ভবনা নেই। কারণ, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নপত্রের বেশির ভাগ নৈর্ব্যক্তিক প্রশ্নের মিল রয়েছে।’ রাজবাড়ী প্রতিনিধি