মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা বাজারে জুয়া ও মাদক বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ঘুড়কা বাজার যুব সংঘ গতকাল রোববার বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী ঘুড়কা বাসস্ট্যান্ডে এই মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচি চলাকালে যুব সংঘের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ঘুড়কা ইউপির সাবেক চেয়ারম্যান ওসমান গনী, ব্যবসায়ী অসিম কুমার দাস ও শাহ আলম ভুঁইয়া, কেব্‌ল অপারেটর মামুন ভূঁইয়া প্রমুখ। শেষে একটি র‌্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।