মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রকে পূর্ণাঙ্গ হাসপাতালে উন্নীত করার দাবিতে মানববন্ধন ও পথসভা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লালদীঘি বাজারে লালদীঘি নাগরিক পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। সকাল ১০টা থেকে এক ঘণ্টার এ মানববন্ধনে বক্তব্য দেন গোলাম রসুল, আনিচুল হক, মেহেদি হাছিন, আশরাফুল আলম, মমদেল হোসেন, আবদুল কাদের প্রমুখ। মানববন্ধনে স্থানীয় সব শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।