মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞায় গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা হয়েছে। প্রবীণ কল্যাণ সমিতির উদ্যোগে সকালে দাগনভূঞা উপজেলা পরিষদের সামনে ফেনী-নোয়াখালী সড়কে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির। বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম, উপজেলা শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা বিবি তহুরা। স্বাগত বক্তব্য দেন দাগনভূঞা প্রবীণ কল্যাণ সমিতির মহাসচিব আবদুল হালিম। ফেনী অফিস|