প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা গতকাল শনিবার কিশোরগঞ্জ সদরের যশোদল এলাকায় মানববন্ধন করেছেন। গতকাল সকালে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘প্রশ্ন যদি হয় ফাঁস, পড়ব কেন বারো মাস। আমাদের দাবি একটাই, মেডিকেল পরীক্ষা আবার চাই’। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বক্তৃতা দেন। বক্তারা এ সময় ফাঁস হওয়া প্রশ্নপত্রে নেওয়া ভর্তি পরীক্ষা বাতিল ও নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান।