মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ের পাকার বিল মাছ শিকারের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার সন্ন্যাসবাড়ী পাকার বিলসংলগ্ন সড়কে এ মানববন্ধন করা হয়। উপজেলার আটটি গ্রামের সহস্রাধিক মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উপজেলার হাটকালুপাড়া ইউপির চেয়ারম্যান মাহবুবুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস শুকুর সরদার, শিক্ষকনেতা মনসুর আলী দেওয়ান, সাংবাদিক নাজমুল হোসেন প্রমুখ।