মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে এক গৃহবধূর ওপর অ্যাসিড নিক্ষেপকারীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের থানা মোড়ে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে কুষ্টিয়া বন্ধুসভা এই মানববন্ধনের আয়োজন করে। এতে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গত বৃহস্পতিবার কুমারখালীর সেরকান্দিতে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ওই গৃহবধূর শরীর ঝলসে গেলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ বাদী হয়ে আলামিন নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় মামলা করেন। কুমারখালী থানার উপপরিদর্শক আবুল হাশেম গতকাল দুপুরে বলেন, মামলার তদন্ত চলছে। আলামিন পলাতক।