মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম জাতীয় বেতন স্কেলে বেতনবৈষম্য নিরসনের দাবিকে অগ্রাহ্য করে শিক্ষা ক্যাডারের বেতন স্কেল ও পদ অবনমনের প্রতিবাদে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কলেজ শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। সমিতির কেন্দ্রীয় কার্যক্রমের সঙ্গে সংগতি রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া। তিনি বলেন, আমরা সরকারের বাইরে নই। তবে কেন্দ্রীয় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ঘোষিত এ কর্মসূচির সঙ্গে আমরা একমত পোষণ করছি।