মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের সহকারী জজ মো. মহিউদ্দিন র‌্যাবের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে গতকাল রোববার মানববন্ধন করেছেন আইনজীবীরা। দুপুরে সুনামগঞ্জ শহরের আদালত ভবন প্রাঙ্গণে ওই কর্মসূচি পালন করেন আইনজীবীরা। এ সময় বক্তারা বিচারক পরিচয় দেওয়ার পরও মো. মহিউদ্দিনকে মারধর করায় অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  সুনামগঞ্জ অফিস