প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ পদ ও বেতন স্কেল উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষকেরা। গতকাল বুধবার কলেজ প্রাঙ্গণে মানববন্ধনের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি খাগড়াছড়ি সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুস সবুর খান, উপাধ্যক্ষ আবদুল লতিফ ও সমিতির কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক রাশেদুল হক।