প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ধিত ট্রেড লাইসেন্স ফি বাতিলের দাবিতে গতকাল রোববার সকালে রাজশাহী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সানজিদা সরকার। বক্তব্য দেন নারী মুক্তি সংসদের রাজশাহী জেলার সম্পাদক শাহিনুর বেগম, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির জেলা কমিটির সভাপতি উম্মে হাজ সিদ্দিকা প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী|