মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। বাংলাদেশ আন্তবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে গতকাল সোমবার বেলা ১১টার দিকে শহীদ মিনারের পাশে তাঁরা ওই কর্মসূচি পালন করেন। তাঁদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের স্বতন্ত্র বেতনকাঠামো প্রণয়ন, চাকরির বয়সসীমা ৬৫ বছর করা, শর্তপূরণের দিন থেকে পদোন্নতি দেওয়া, বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেটে কর্মচারীদের প্রতিনিধি রাখা ইত্যাদি। মানববন্ধনে বিভিন্ন কার্যালয়ের অর্ধশতাধিক কর্মচারী অংশ নেন। এ সময় কর্মচারী সমিতির সভাপতি মো. আয়নাল হক, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আবদুস সালাম প্রমুখ বক্তব্য দেন।