মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইজিবাইকের ধাক্কায় নিহত দিনাজপুর সরকারি মহিলা কলেজের ছাত্রী প্রীতিলতা রায়ের হত্যার প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। তারা এ সময় অটোচালককে গ্রেপ্তার ও কলেজের সামনের সড়কে গতিরোধক নির্মাণের দাবি জানায়। মানববন্ধনে মহিলা কলেজ ও কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের কয়েক হাজার ছাত্রী ও শিক্ষকেরা অংশ নেন। এ সময় উত্তেজিত শিক্ষার্থীরা একটি মিনিবাস ও মাইক্রোবাস ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত সোমবার দুপুরে মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী প্রীতিলতা কলেজের সামনে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয়।