মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর ঐতিহ্যবাহী সৈয়দপুর কলেজকে সরকারীকরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালন করে বাংলাদেশ ছাত্রমৈত্রী। ছাত্রমৈত্রীর সৈয়দপুর ও সৈয়দপুর কলেজ শাখার আহ্বানে স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কলেজ শাখার সভাপতি তৌফিক আহমেদ, উপজেলা কমিটির সভাপতি শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক খন্দকার রাসেল মিলু প্রমুখ।