মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমপিওভুক্ত করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে মানববন্ধন করেছেন নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। গতকাল বুধবার সকালে সিরাজগঞ্জ শহরের চৌরাস্তার মোড়ে এ মানববন্ধন করা হয়। নন-এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এশারত আলী, জেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারি আতিকুল ইসলাম প্রমুখ।