মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও শহরে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলার সভাপতি আফরোজা পারভীন, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, দৈনিক করতোয়ার জেলা প্রতিনিধি মনসুর আলী, ডেইলি স্টার-এর প্রতিনিধি কামরুল ইসলাম, উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক, মামুন অর রশিদ প্রমুখ বক্তব্য দেন। পরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। ঠাকুরগাঁও প্রতিনিধি|