মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গতকাল বৃহস্পতিবার বিকেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন করেছে মহিলা পরিষদ রাজবাড়ী জেলা কমিটি। বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী লাইলী নাহার, সাধারণ সম্পাদক পূর্ণিমা দত্ত, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক আজিজুল হাসান, জেলা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস প্রমুখ। এ সময় বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান। রাজবাড়ী প্রতিনিধি