মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য পরিদর্শকদের পদমর্যাদা বৃদ্ধি, স্বতন্ত্র নিয়োগ বিধির বাস্তবায়ন, নতুন পদ সৃষ্টি, বেতন কমিশনে যথাযথ মূল্যায়নসহ বিভিন্ন দাবিতে গতকাল সুনামগঞ্জ শহরে মানববন্ধন করেছেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের সদস্যরা। বেলা দুইটায় সিভিল সার্জন কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা শাখার সদস্য গৌরী ভট্টাচার্য, জাকির হোসেন, জুয়েল আহমদ, মাসুক আহমদ প্রমুখ। এরপর সিভিল সার্জন আবদুল হাকিমের কাছে দাবি-সংবলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।