মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহিংসতা বন্ধ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। শহরের ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণফোরাম ও নাগরিক ঐক্যের জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য দেন সিপিবির জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক, বাংলাদেশ মহিলা পরিষদের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ফেরদৌস আরা মাহমুদা বেগম প্রমুখ।  ময়মনসিংহ অফিস