প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা-সাহানাপাড়ায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য রেলওয়ের জমি থেকে উচ্ছেদ করা ২৫টি পরিবার তাদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে। গতকাল রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে আমনুরা এলাকার ওই ২৫টি পরিবারের সদস্যরা ছাড়াও অন্য কয়েকটি পরিবারের সদস্যরা অংশ নেন। তাঁদের পুনর্বাসন করা না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি পালন করবেন বলে উল্লেখ করেন। একই দাবিতে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।