মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বৈষম্যের প্রতিবাদ ও পাঁচ দফা দাবি আদায়ে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা গতকাল সোমবার মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরে মানববন্ধন করেছেন। ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের (ফারিয়া) উপজেলা কমিটি এর আয়োজন করে। বেলা ১১টার দিকে উপজেলা সদরের বিজিবি ক্যাম্প চত্বরে মানববন্ধন শুরু হয়। এতে উপজেলায় কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধন প্রায় আধা ঘণ্টা চলে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের উপজেলা কমিটির সভাপতি চন্দন দাশ।