প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুমিল্লা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার নগরের কান্দিরপাড় পূবালী চত্বর এলাকায় মানববন্ধন করেছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, উচ্চশিক্ষার সুযোগ, ইন্টার্নশিপের ভাতা প্রদান ও আবাসনব্যবস্থা বাস্তবায়ন, ভর্তির যোগ্যতায় সর্বনিম্ন জিপিএ ২ দশমিক ৫০-এর পরিবর্তে ৩ দশমিক ৫০ করা এবং শিক্ষানীতি ২০১৫ অনুযায়ী ম্যাটসের শিক্ষার্থীদের পরিচয় সুস্পষ্ট করতে হবে। কর্মসূচিতে বক্তব্য দেন ম্যাটস সমন্বয় কমিটির সভাপতি সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক নিয়াজ উদ্দিন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা|