মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ ও ছয় বছরের এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের উদ্যোগে শহরে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালিত হয়। পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য দেন রফিকুল ইসলাম, নিরঞ্জন কুমার সিংহ, নবীন নাথ রায় প্রমুখ। ২২ অক্টোবর হাতীবান্ধার টংভাঙ্গা ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় এখনো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এদিকে শহরের বসুন্ধরা এলাকার দিনমজুর বাবুল মিয়ার ছেলে টিটুল (৬) চিহ্নিত মাদক ব্যবসায়ী বাচ্চু মিয়ার (৪০) মারধরে মারা যায়। লালমনিরহাট প্রতিনিধি|