মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠি সদর উপজেলার দিয়াকুল গ্রামের সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙনকবলিত এলাকায় গতকাল শুক্রবার মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত কয়েক শ গ্রামবাসী। শিগগিরই ভাঙনকবলিত এলাকা রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে তাঁরা ওই মানববন্ধনের আয়োজন করেন। এ সময় বক্তারা বলেন, সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম প্রতিবছরই ভাঙনের কবলে পড়ে। বর্তমানে বেশ কয়েকটি বসতবাড়িসহ একটি প্রাথমিক বিদ্যালয়, একটি ইবতেদায়ি মাদ্রাসা ও একটি জামে মসজিদ ভাঙনের হুমকির মুখে রয়েছে। তাই তাঁরা বাঁধ সংস্কারের দাবি জানান। ঝালকাঠি সংবাদদাতা|