প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খোকনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন করা হয়েছে। সমিঞ্চলিত মুক্তিযোদ্ধা পরিষদ গতকাল রোববার বেলা ১১টায় শহরের প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচির আয়োজন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূর মোহামঞ্চদের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মনির হোসেন, মেজবাউর রহমান, সাখাওয়াত হোসেন, প্রভাত কুমার সরকার প্রমুখ। শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ফরিদপুর অফিস