মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধস্বরের প্রকাশকসহ তিনজনকে হত্যাচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছে জেলা ছাত্র ইউনিয়ন। গতকাল বুধবার বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র অধিকারী, ছাত্র ইউনিয়নের সদস্য গুরু দয়াল রায় প্রমুখ। বক্তারা হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানান। তাঁরা দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি করেন।