মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কটূক্তি করায় গতকাল বুধবার সাতক্ষীরায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ এবং মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন ও গবেষণাকেন্দ্র সাতক্ষীরা জেলা শাখা এসব অনুষ্ঠানের আয়োজন করে। শহরের নিউমার্কেটের সামনে থেকে পাকাপুলের মোড় পর্যন্ত মানববন্ধন হয়। পরে দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়।