প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারঘোষিত বেতনকাঠামো অনুযায়ী সপ্তম গ্রেডের সমপরিমাণ বেতন নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশনের সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে বরিশাল নগরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়। অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে টিএ/ডিএসহ অন্যান্য ভাতা ও চাকরির নিশ্চয়তা এবং সাপ্তাহিক ছুটি ও অন্যান্য সরকারি ছুটি প্রদান। মানববন্ধনে বিভিন্ন ওষুধ শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দুই শতাধিক কর্মী অংশ নেন। পরে তাঁরা মিছিল নিয়ে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।