মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়া গ্রামের যুবক ফজের দেওয়ানের খুনিদের ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার মহাসড়কে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও ইউএনওর কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌরসভার জামতলা এলাকায় কয়েক শ মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এলাকাবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, ফজের দেওয়ানের স্ত্রী সাবিনা ইয়াসমিন, বাবা ইছাক দেওয়ান, মা আলেয়া বেগম, পৌর জামতলা বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি আবুল দেওয়ান প্রমুখ। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি তুলে দেন।