মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে চার দফা দাবিতে মানববন্ধন করেছেন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের স্থগিতকৃত নিয়োগ চালুসহ চার দফা দাবি তুলে ধরেন। গতকাল শনিবার বেলা ১১টায় নগরের অশ্বিনীকুমার হলের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, চিকিৎসাসেবায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেডিকেল টেকনোলজিস্ট ও প্যাথলজি বিভাগের কর্মীরা। পদোবন্নতিসহ নানা বিষয়ে বৈষম্য করা হচ্ছে এই কর্মীদের সঙ্গে। দ্রুত স্থগিত হওয়া নিয়োগ চালুসহ সব বৈষম্য দূর করার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে।